তেলিয়ামুড়ায় প্রথমবার ‘ইউথ ট্যালেন্ট ফেস্ট’ ২৮ জুন

তেলিয়ামুড়ায় প্রথমবার ‘ইউথ ট্যালেন্ট ফেস্ট’ ২৮ জুন

তেলিয়ামুড়া প্রতিনিধি, দুরন্ত টিভি:
নবপ্রজন্মের একদল তরুণ-তরুণীর উদ্যোগে গড়ে ওঠা সামাজিক সংগঠন ‘তেলিয়ামুড়া ইউথ অ্যাসোসিয়েশন’-এর উদ্যোগে আগামী ২৮ জুন রবিবার তেলিয়ামুড়া চিত্রাঙ্গদা কলা কেন্দ্র (টাউন হল)-এ অনুষ্ঠিত হতে চলেছে ‘তেলিয়ামুড়া ইউথ ট্যালেন্ট ফেস্ট’। খোয়াই জেলায় এই ধরনের আয়োজন এবারই প্রথম বলে সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

এই অনুষ্ঠানকে সামনে রেখে বুধবার সন্ধ্যায় এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে সংগঠনের কর্মকর্তারা জানান, তেলিয়ামুড়া এলাকার যুবক-যুবতীদের বিভিন্ন প্রতিভা, সৃজনশীলতা ও সাংস্কৃতিক দক্ষতাকে একটি বৃহত্তর মঞ্চে তুলে ধরাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

অনুষ্ঠানে বসে আঁকো, মডেলিং, নৃত্য, সংগীত এবং ফটোগ্রাফি প্রতিযোগিতাসহ একাধিক প্রতিযোগিতামূলক কর্মসূচির আয়োজন করা হয়েছে। পাশাপাশি চলতি বছরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনাও প্রদান করা হবে।

সংগঠনের পক্ষ থেকে এই অনুষ্ঠানে এলাকার সকল শ্রেণি-পেশার মানুষের উপস্থিতি ও সহযোগিতা কামনা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!