বিশ্রামগঞ্জে জাতীয় সড়কের ধারে মেয়াদোত্তীর্ণ ঠান্ডা পানীয়ের বোতল! উদ্বেগে এলাকাবাসী

দুরন্ত টিভি প্রতিনিধি, বিশালগড়: বিশ্রামগঞ্জের চেছুড়িমাই এলাকায় জাতীয় সড়কের ধারে সারিবদ্ধভাবে বিপুল পরিমাণ ঠান্ডা পানীয়ের বোতল ফেলে রাখা অবস্থায় দেখা গেছে। ঘটনাটি ঘিরে এলাকায় গুঞ্জন শুরু হয়।

স্থানীয় বাসিন্দাদের দাবি, ফেলে রাখা ঠান্ডা পানীয়গুলোর মেয়াদ ইতিমধ্যেই শেষ হয়ে গেছে। তাঁদের অভিযোগ, কোনো ব্যবসায়ী দায়িত্বজ্ঞানহীনভাবে সেগুলো জাতীয় সড়কের পাশে রেখে গিয়েছেন। এতে শিশু বা পথচারীরা অজ্ঞাতসারে ওই পানীয় পান করলে স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয়রা।

এলাকাবাসীর প্রশ্ন, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য এভাবে প্রকাশ্য স্থানে ফেলে রাখা হলো কীভাবে? এর পেছনে কারা জড়িত এবং প্রশাসন এ বিষয়ে কী ব্যবস্থা নেবে? তারা দ্রুত বিষয়টি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং মেয়াদোত্তীর্ণ পানীয়গুলো নিরাপদে অপসারণের দাবি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!