দীর্ঘ বিরতির পর দুই দলের কর্মসূচি, শান্তিপূর্ণভাবে শাসক-বিরোধীর কর্মসূচি, নজর কাড়ল ভবানীপুর

নারায়ন বৈদ্য, দুরন্ত টিভি :

ধনপুর বিধানসভা এলাকার অন্তর্গত ভবানীপুরে শনিবার বিজেপির উদ্যোগে একটি সাংগঠনিক কর্মশালা ও মিছিল অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক এবং ধনপুরের বিধায়ক বিন্দু দেবনাথ। এছাড়াও এলাকার দলীয় নেতৃত্ব ও কর্মী-সমর্থকরা উপস্থিত ছিলেন। কর্মসূচিতে মহিলাদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।

দিনের প্রথম পর্বে ভবানীপুর কমিউনিটি হলে সাংগঠনিক কর্মশালা অনুষ্ঠিত হয়। পরে দলীয় কর্মী-সমর্থকদের অংশগ্রহণে একটি মিছিল ভবানীপুর বাণিজ্যিক এলাকা পরিক্রমা করে।

সভায় বক্তব্য রাখতে গিয়ে প্রতিমা ভৌমিক ও বিধায়ক বিন্দু দেবনাথ দলীয় কর্মীদের আরও সংগঠিত হয়ে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি তাঁরা কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের কথা তুলে ধরেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহার নেতৃত্বের প্রশংসা করেন।

দীর্ঘ বিরতির পর দুই দলের কর্মসূচি ছিল চাঙ্গা, শনিবার শান্তিপূর্ণভাবে বিজেপি ও সিপিএমের কর্মসূচি সম্পন্ন হয়। গোটা রাজ্যে নজর কাড়ল ভবানীপুর।

উল্লেখযোগ্য বিষয় হল, দীর্ঘ কয়েক বছর পর ভবানীপুর এলাকায় একই দিনে শাসক ও বিরোধী রাজনৈতিক দলের কর্মসূচি শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়। এদিন সিপিআই(এম)-এর প্রতিবাদ কর্মসূচির পাশাপাশি বিজেপির সাংগঠনিক কর্মসূচিও এলাকায় রাজনৈতিক আলোচনা ও জনমতের কেন্দ্রবিন্দুতে উঠে আসে।

স্থানীয় মহলের মতে, দীর্ঘদিন পর একই দিনে দুই প্রধান রাজনৈতিক দলের কর্মসূচি অনুষ্ঠিত হওয়ায় ভবানীপুর পঞ্চায়েত এলাকায় রাজনৈতিক চর্চা ও আগ্রহের নতুন পরিবেশ তৈরি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!