উন্নয়ন যাত্রায় নতুন মাইলফলক: গোমতী জেলায় ৯৩ কোটি টাকার একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী


নিজস্ব প্রতিনিধি, দুরন্ত টিভি, উদয়পুর:
ত্রিপুরার সামগ্রিক উন্নয়ন ও পরিকাঠামো বিকাশে যুক্ত হলো নতুন এক সোনালী অধ্যায়। গোমতী জেলার উদয়পুরে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে মোট ৯৩.২৪ কোটি টাকার একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন, সূচনা এবং ভার্চুয়াল ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও ক্রীড়া ক্ষেত্রে পরিকাঠামো উন্নয়নের লক্ষ্যে একযোগে এই প্রকল্পগুলোর রূপায়ণ করা হচ্ছে।


মুখ্যমন্ত্রীর হাত ধরে রাজ্যে আনুষ্ঠানিক সূচনা হলো ‘মুখ্যমন্ত্রী নিরাময় আরোগ্য অভিযান’-এর দ্বিতীয় পর্যায়, একই সাথে চালু হলো ‘নিরাময় ল্যাব নেটওয়ার্ক’ এবং ডায়রিয়া প্রতিরোধে বিশেষ কর্মসূচি। এই উদ্যোগ গ্রামীণ চিকিৎসা পরিষেবাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে।

শিক্ষার মানোন্নয়নে রাজ্য সরকারের বিশেষ অগ্রাধিকারের বিষয়টি আজকের কর্মসূচিতে স্পষ্ট ধরা পড়েছে। এদিন মুখ্যমন্ত্রী উদয়পুর ইংলিশ মিডিয়াম স্কুলের পরিকাঠামো উন্নয়নে ৭.৮২ কোটি টাকা ব্যায়ে নতুন পাঁকা বাড়ির উদ্বোধন করেন। পাশাপাশি ভগিনী নিবেদিতা ইংলিশ মিডিয়াম স্কুলের দালান বাড়ির ভার্চুয়াল উদ্বোধন করেন। সেটি নির্মাণ করতে ১.৪৮ কোটি টাকা ব্যয় হয়। এদিন হরিয়ানন্দ ইংলিশ মিডিয়াম উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের পরিকাঠামো উন্নয়নে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। যেটা নির্মাণে ব্যয় হবে ১৪.৭৪ কোটি টাকা। স্থানীয় যুবসমাজের ক্রীড়াচর্চাকে উৎসাহিত করতে রমেশ ইংলিশ মিডিয়াম স্কুলের মাঠে ৫.৮০ কোটি টাকা ব্যয়ে নির্মিত দৃষ্টিনন্দন সিন্থেটিক ফুটবল টার্ফেরও ভার্চুয়াল উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী।


একই সাথে পরিকাঠামো ও প্রশাসনিক বিকেন্দ্রীকরণের লক্ষ্যে অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী উদয়পুরে এসডিএম অফিস কমপ্লেক্সের ২.২৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত টাইপ-৩ স্টাফ কোয়ার্টারের উদ্বোধন করেন। এছাড়া ৪৩.১৬ কোটি টাকার এক মেগা প্রকল্পে উদয়পুর মহকুমা হাসপাতালের সম্প্রসারণ ও একটি নতুন ৫ তলা (G+4) হাসপাতাল ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মুখ্যমন্ত্রী, যা আগামী দিনে গোটা জেলার স্বাস্থ্য পরিষেবায় আমূল পরিবর্তন আনবে। গ্রামীণ পরিকাঠামো মজবুত করতে উদয়পুরে আরডি দপ্তরের ২য় সার্কেলের সুপারিন্টেন্ডিং ইঞ্জিনিয়ার এবং আরডি উদয়পুর ডিভিশনের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের অফিস ভবন নির্মাণ হবে। যার জন্য ব্যয় হবে প্রায় ১০ কোটি টাকা। এই প্রকল্পের শিলান্যাস সম্পন্ন হয় এদিন। যোগাযোগ ব্যবস্থার আধুনিকীকরণে গোমতী যাত্রী নিবাস থেকে NH-08 সংযোগকারী ডাকবাংলো রোডের প্রশ্বস্তকরণ ও শক্তিশালীকরণে ৪.৭১ কোটি টাকা ব্যয় করে কাজ শুরু হবে। সাথে উদয়পুরে ৩.৩০ কোটি টাকা ব্যয়ে নতুন জেলা শ্রম অফিস ভবন ও ডিজিটাল লেবার চকের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় মঙ্গলবার।


উদ্বোধনী ভাষণে মুখ্যমন্ত্রী বলেন যে, বর্তমান সরকার প্রতিটি মানুষের দোরগোড়ায় উন্নয়ন পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। স্বাস্থ্য, শিক্ষা এবং যোগাযোগ ব্যবস্থার এই ব্যাপক আধুনিকীকরণ কেবল উদয়পুরের চিত্রই বদলে দেবে না, বরং রাজ্যের অর্থনৈতিক গতিশীলতাকেও ত্বরান্বিত করবে। তিনি আরো বলেন যে,

এদিনের এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, শ্রম মন্ত্রী টিংকু রায়, গোমতী জেলা পরিষদের সভাধিপতি দেবল দেব রায়, মাতাবাড়ি কেন্দ্রের বিধায়ক অভিষেক দেব রায়, প্রশাসনের পদস্থ কর্মকর্তা এবং স্থানীয় নাগরিকদের ব্যাপক উপস্থিতি ও স্বতঃস্ফূর্ত উদ্দীপনা লক্ষ্য করা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!