হাতে ২০০ টাকার নোট? একবার না দেখলেই বিপদ! নকল চেনার ৭ সহজ উপায় জানাল RBI

ডেস্ক রিপোর্ট, দুরন্ত টিভি, ৪ জুলাই :

ব্যস্ততার মধ্যে লেনদেন করতে গিয়ে অনেকেই অজান্তেই নকল ২০০ টাকার নোট হাতে নিয়ে ফেলেন। পরে সেই নোট ব্যবহার করতে গিয়ে বিপাকে পড়তে হয়। এই ধরনের প্রতারণা এড়াতে ভারতীয় রিজার্ভ ব্যাংক (RBI) সাধারণ মানুষের জন্য জানিয়েছে ২০০ টাকার আসল নোট চেনার ৭টি গুরুত্বপূর্ণ নিরাপত্তা বৈশিষ্ট্য।

RBI-এর মতে, আসল ২০০ টাকার নোটে অবশ্যই খেয়াল রাখুন—

  • আলোয় ধরলে দেখা যাবে ট্রান্সপারেন্ট উইন্ডোতে ‘200’ লেখা।
  • দেবনাগরী (হিন্দি) অঙ্কে ‘२००’ মুদ্রিত থাকবে।
  • নোটের মাঝখানে থাকবে মহাত্মা গান্ধীর প্রতিকৃতি।
  • ডান পাশে থাকবে RBI-এর লোগো, গভর্নরের স্বাক্ষর ও গ্যারান্টি ক্লজ।
  • উপরের বাঁ দিকের নম্বর প্যানেলে সংখ্যা ছোট থেকে বড় আকারে থাকবে।
  • নীচের ডান দিকের নম্বর প্যানেলেও একইভাবে সংখ্যা ছোট থেকে বড় হবে।
  • নীচের ডান পাশে থাকবে অশোক স্তম্ভের জাতীয় প্রতীক।

রিজার্ভ ব্যাংকের পরামর্শ, ২০০ টাকার নোট হাতে পেলেই কয়েক সেকেন্ড সময় নিয়ে এই নিরাপত্তা বৈশিষ্ট্যগুলো মিলিয়ে নিন। বিশেষ করে দোকান, বাজার, শপিং মল বা এটিএম থেকে টাকা নেওয়ার সময় সতর্ক থাকুন। সামান্য সচেতনতাই আপনাকে নকল নোটের প্রতারণা ও আর্থিক ক্ষতির হাত থেকে রক্ষা করতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!