নয়াদিল্লী, দুরন্ত টিভি ওয়েব:
রাজ্যের সড়ক যোগাযোগ ব্যবস্থাকে আরও শক্তিশালী ও আধুনিক করে তুলতে রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ উদ্যোগ। নয়াদিল্লিতে কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নিতিন গড়করি-র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।
বৈঠকে ত্রিপুরায় চলমান জাতীয় সড়ক প্রকল্পগুলির কাজ দ্রুত সম্পন্ন করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি রাজ্যের যোগাযোগ ব্যবস্থাকে আরও উন্নত করতে নতুন সড়ক অবকাঠামো প্রকল্প গ্রহণের বিষয়েও মতবিনিময় করা হয়।

মুখ্যমন্ত্রী জানান, উন্নত সড়ক যোগাযোগ রাজ্যের অর্থনৈতিক অগ্রগতি, পর্যটন এবং সাধারণ মানুষের যাতায়াতকে আরও সহজ ও গতিশীল করে তুলবে।
ত্রিপুরার সড়ক পরিকাঠামোর উন্নয়নে ধারাবাহিক সহযোগিতা ও আন্তরিক প্রতিশ্রুতির জন্য কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গড়করিকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান মুখ্যমন্ত্রী।
“উন্নত সড়ক, সমৃদ্ধ ত্রিপুরা — গতির পথে নতুন অগ্রযাত্রা।” এই স্লোগান সামনে রেখে নতুন সড়ক নির্মাণের দিকে ত্রিপুরা
