নিজস্ব প্রতিনিধি, দুরন্ত টিভি : আসন্ন TTAADC General Election 2026-কে সামনে রেখে প্রার্থী তালিকা প্রকাশ করলো বামফ্রন্ট। Communist Party of India (Marxist) নেতৃত্বাধীন Left Front মোট ২৮টি আসনের জন্য প্রার্থীর নাম ঘোষণা করেছে। ঘোষিত তালিকায় উল্লেখযোগ্যভাবে ২৮ জনের মধ্যে ২০ জনই নতুন মুখ।
প্রকাশিত তালিকা অনুযায়ী দামছড়া–জম্পুই কেন্দ্রে বারেন্দ্র রিয়াং, কাঞ্চনপুর কেন্দ্রে রামাকান্ত নাথ, করমছড়া কেন্দ্রে সাধন চাকমা, দেমছড়া–কাচুছড়া কেন্দ্রে বাদরভূম হালাম, চাওমোনু কেন্দ্রে খুশিরাম ত্রিপুরা, মনু কেন্দ্রে রাহুল দাস এবং রাইমাভ্যালি কেন্দ্রে সুমতি রঞ্জন চাকমা প্রার্থী হয়েছেন।
এছাড়া গান্ধাছড়া–গঙ্গানগর কেন্দ্রে ধনচামনি রিয়াং, আশরামবাড়ি–হালাহালি কেন্দ্রে করিম দেববর্মা, কুলাই–চামলাহাউর কেন্দ্রে অতুল দেববর্মা, তেলিয়ামুড়া–মহারাণী কেন্দ্রে রতন কিশোর জমাতিয়া, রামচন্দ্রঘাট কেন্দ্রে সমরেশ দেববর্মা এবং মান্দ্বি–পুলিনপুর কেন্দ্রে সূর্য দেববর্মাকে প্রার্থী করা হয়েছে।
জিরানিয়া কেন্দ্রে রাধাচরণ দেববর্মা, সিমনা–তমাকারি কেন্দ্রে অমূল্য দেববর্মা, বুধজুং নগর–ওয়াকি নগর কেন্দ্রে সঞ্জিত দেববর্মা, পেকুয়ারজোলা–জন্মেজয় নগর কেন্দ্রে ব্রজলাল দেববর্মা, তাকাজোলা–জাম্পুইজোলা কেন্দ্রে বেনিলাল দেববর্মা এবং অমতলি–ঘোলাঘাটি কেন্দ্রে বৃন্দা দেববর্মা প্রার্থী হয়েছেন।
বাগমা কেন্দ্রে অমৃতা সাধন জমাতিয়া, নতুন বাজার–মালবাসা কেন্দ্রে মগেন্দ্র রিয়াং, মহারাণী–চেল্লাগাং কেন্দ্রে হারাধন জমাতিয়া (RSP), ওম্পি কেন্দ্রে পৃথ্বীরাজ কলই, বিরচন্দ্র–কলশী কেন্দ্রে নরেন্দ্র রিয়াং (CPI), কাঠালিয়া–মির্জা–রাজাপুর কেন্দ্রে পরীক্ষিত মুরাসিং, পুর্বা মহুরিপুর–ভুরাতালি কেন্দ্রে বরজুং ত্রিপুরা এবং সিলাচড়ি–মনু ব্যাংকুল কেন্দ্রে উচাথই মগকে প্রার্থী করা হয়েছে।
অন্যদিকে মাচমারা কেন্দ্রটি AIFB-কে ছেড়ে দেওয়া হয়েছে, সেখানে প্রার্থীর নাম পরে ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে।
এদিকে ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য বামফ্রন্ট প্রার্থী হিসেবে অমিতাভ দত্তের নামও ঘোষণা করা হয়েছে। প্রার্থী তালিকা প্রকাশের পর থেকেই রাজ্যের রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর আলোচনা।
