৭ মাস আগে DPC-র সবুজ সংকেত, পি কে চক্রবর্তীর দপ্তরেই ‘গায়েব’ ১৩ তহশীলদারের পদোন্নতির ফাইল! ক্ষোভে ফুঁসছেন কর্মচারীরা


নিজস্ব প্রতিনিধি, আগরতলা, দুরন্ত টিভি: রাজ্যে নিচুস্তরের কর্মচারীদের পদোন্নতি নিয়ে প্রশাসনের শীর্ষস্তরে লালফিতের ফাঁস ও চরম উদাসীনতার এক নজিরবিহীন অভিযোগ সামনে এল। দীর্ঘ সাত মাস আগে বিভাগীয় পদোন্নতি কমিটি (DPC) রাজ্যের ১৩ জন তহশীলদারকে রেভিনিউ ইন্সপেক্টর (আরআই) পদে পদোন্নতির জন্য সবুজ সংকেত দিলেও, সেই ফাইল আজ পর্যন্ত আলোর মুখ দেখেনি। প্রশাসনের অন্দরমহল সূত্রে খবর, সব জেলার জেলাশাসকরা পদোন্নতির পক্ষে ইতিবাচক রিপোর্ট জমা দিলেও, ফাইলটি বর্তমানে প্রদীপ কুমার চক্রবর্তীর অধীনস্থ দপ্তরে রহস্যজনকভাবে চাপা পড়ে রয়েছে।


পদোন্নতির এই দীর্ঘসূত্রতার জেরে ইতিমধ্যেই বড়সড় আর্থিক ও সামাজিক ক্ষতির মুখে পড়েছেন কর্মচারীরা। জানা গেছে, ডি পিসির সুপারিশ তালিকায় থাকা ১৩ জনের মধ্যে সিপাহীজলা জেলায় কর্মরত তহশীলদার জীবন রুদ্র পাল গত কিছুদিন আগে কোনো প্রকার প্রমোশন বেনিফিট ছাড়াই অবসরে চলে গেছেন। শুধু তাই নয়, আগামী দুই মাসের মধ্যে এই তালিকার আরও দুই কর্মকর্তা একইভাবে অবসরে চলে যাবেন বলে জানা গেছে। ন্যায্য পদোন্নতি না পেয়ে কর্মচারীদের এভাবে অবসরে চলে যাওয়ার ঘটনায় রাজ্য সরকারি কর্মচারী মহলে তীব্র ক্ষোভ ও অসন্তোষ ছড়িয়ে পড়েছে।


বঞ্চিত কর্মচারীদের অভিযোগ—অবসর নেওয়ার পরও প্রদীপ কুমার চক্রবর্তী নিজে সরকারের সমস্ত উচ্চ সুযোগ-সুবিধা ভোগ করে চলছেন, অথচ নিচুস্তরের কর্মচারীদের ন্যায্য পদোন্নতির ক্ষেত্রে ওনার এই গড়িমসি ও তালবাহানা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। নিয়ম মেনে জেলাগুলি থেকে সংশ্লিষ্ট কর্মচারীদের এসিআর (ACR) গ্রেডিং, ডিপি/ভিজিল্যান্স ক্লিয়ারেন্স এবং সততা সংক্রান্ত রিপোর্ট (Integrity report) খতিয়ে দেখার পরই চূড়ান্ত সুপারিশের অ্যানেক্সার-এ (Annexure-A) তৈরি করা হয়েছিল। সব ঠিক থাকা সত্ত্বেও কেন ফাইল আটকে রাখা হয়েছে, তা নিয়ে নিয়োগ দপ্তরের ভূমিকা নিয়ে বড়সড় প্রশ্ন তুলতে শুরু করেছেন কর্মচারী সংগঠনগুলো।

​বিভাগীয় কমিটির চূড়ান্ত সুপারিশ তালিকায় থাকা ৫ জন তপশিলি জাতি (SC), ২ জন তপশিলি উপজাতি (ST) এবং ৬ জন সাধারণ (UR) ক্যাটাগরির

বঞ্চিত কর্মচারীরা হলেন:
​নয়াজ শরীফ (UR)
​শঙ্কর চন্দ্র সরকার (UR)
​পার্থ চক্রবর্তী – ১ (UR)
​জীবন রুদ্র পাল (UR) (ইতিমধ্যে পদোন্নতি ছাড়াই অবসরপ্রাপ্ত)
​পার্থ চক্রবর্তী – ২ (UR)
​সিথিল চন্দ্র নাথ (PH) (UR)
​শিবু রঞ্জন দাস (SC)
​তমাল দাস (SC)
​বিপ্লব মালাকার (SC)
​গোপাল শব্দকর (SC)
​তন্তু চৌধুরী (SC)
​প্রকাশ কুমার মেস্কা (ST)
​রঞ্জু দেববর্মা (ST)
​প্রশাসনের এই বিমাতৃসুলভ আচরণের বিরুদ্ধে নিয়োগ দপ্তরের দিকে আঙুল তুলতে শুরু করেছে বিভিন্ন কর্মচারী সংগঠন। ওয়াকিবহাল মহলের মতে, দ্রুত এই ১৩ জন তহশীলদারের আরআই (RI) পদের প্রমোশন অর্ডার জারি করা না হলে, মহাকরণ ঘেরাওসহ বৃহত্তর আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হবেন ক্ষুব্ধ কর্মচারী সংগঠন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!