রাজদূত ক্লাবের উদ্যোগে তেলিয়ামুড়ায় বিনামূল্যে মেগা স্বাস্থ্য শিবির

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, দুরন্ত টিভি:
তেলিয়ামুড়ার অন্যতম সামাজিক সংগঠন রাজদূত ক্লাবের উদ্যোগে বৃহস্পতিবার অনুষ্ঠিত হলো এক বিনামূল্যের মেগা স্বাস্থ্য শিবির। তেলিয়ামুড়ায় আয়োজিত এই শিবিরে রাজধানীর আইএলএস হাসপাতাল থেকে আগত বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা সাধারণ মানুষের স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা পরিষেবা প্রদান করেন।

শিবিরে বিভিন্ন রোগের চিকিৎসা, স্বাস্থ্য পরামর্শ এবং প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা করা হয়। এলাকার অসংখ্য মানুষ এই সুযোগ গ্রহণ করে উপকৃত হন।

অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তেলিয়ামুড়ার বিধায়িকা ও ত্রিপুরা বিধানসভার মুখ্যসচেতক কল্যাণী সাহা রায়। উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া পুর পরিষদের চেয়ারম্যান রূপক সরকার, ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিমল রক্ষিত, রাজদূত ক্লাবের সভাপতি ও পুর পরিষদের ভাইস চেয়ারম্যান মধুসূদন রায়সহ ক্লাবের অন্যান্য সদস্য ও বিশিষ্ট ব্যক্তিরা।

অতিথিরা রাজদূত ক্লাবের এই জনকল্যাণমূলক উদ্যোগের প্রশংসা করে বলেন, সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে এ ধরনের স্বাস্থ্য শিবির গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!