নয়াদিল্লি, ১৬ জুন: আগামী ২১ জুন অনুষ্ঠিতব্য NEET (UG) পুনরিবীক্ষা (Re-examination) পরীক্ষাকে কেন্দ্র করে দেশজুড়ে টেলিগ্রাম অ্যাপের ওপর সাময়িক বিধিনিষেধ জারি করল কেন্দ্র সরকার। ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক (MeitY) এবং ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)-র যৌথ সুপারিশে এই জরুরি পদক্ষেপ নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পরীক্ষার আগে ভুয়ো প্রশ্নপত্র ফাঁস, আর্থিক প্রতারণা এবং গুজব ছড়ানো রুখতেই তথ্যপ্রযুক্তি আইনের (IT Act) ৬৯এ ধারায় এই সিদ্ধান্ত। নির্দেশিকা অনুযায়ী, আগামী ২২ জুন পর্যন্ত ভারতে টেলিগ্রামের প্ল্যাটফর্ম অ্যাক্সেস ব্লক থাকবে। পাশাপাশি, আগে পোস্ট করা কোনো মেসেজ এডিট করে যাতে “পরীক্ষার আগেই প্রশ্ন ফাঁস হয়েছিল” এমন বিভ্রান্তিকর প্রমাণ তৈরি করা না যায়, তার জন্য আগামী ৩০ জুন পর্যন্ত অ্যাপের মেসেজ এডিটিং ফিচারটিও সম্পূর্ণ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পরীক্ষা পর্ব মিটে গেলেই এই সাময়িক নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে।
