টিএসআর-এর ১৪তম বাহিনীর উদ্যোগে রক্তদান শিবির, রক্তদান করলেন ৩১ জওয়ান

নিজস্ব সংবাদদাতা | শান্তিরবাজার

সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে শান্তিরবাজার মহকুমার শচীরামবাড়ি স্থিত টিএসআর-এর ১৪তম বাহিনীর উদ্যোগে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। শিবিরে বাহিনীর ৩১ জন জওয়ান স্বতঃস্ফূর্তভাবে রক্তদান করেন।

বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মসূচির পাশাপাশি নিয়মিত রক্তদান কর্মসূচির মাধ্যমেও মানবসেবার নজির স্থাপন করে চলেছেন ১৪তম বাহিনীর সদস্যরা। শিবিরে উপস্থিত ছিলেন বাহিনীর কমান্ডেন্ট শিশির কুমার দাস। তিনি রক্তদাতাদের উৎসাহিত করেন এবং মানবিক এই উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন।

রক্তদান শিবিরকে ঘিরে জওয়ানদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!